বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ; হাইকোর্টে রুল জারি

মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৯ মার্চ হাইকোর্টে এ-সংক্রান্ত রিট করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটকারীর পক্ষের শুনানি করেন ব্যারিস্টার মুকতাদির রহমান।
আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, টেলিকম-সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও মহাপরিচালক এবং ছয়টি মোবাইল ফোন অপারেটরকে জবাব দিতে বলা হয়েছে।

Comments

Popular posts from this blog

অনলাইন ইনকাম এখন থেকেই ভিউট্রাকার সাইট থেকে সহজেই আয় করুন ঘরে বসে খুব সহজে

চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় । ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে ?

Study cost in china - চায়নাতে পড়াশোনার যাবতীয় খরচ 💲💰